শুক্রবার ১৭ জুলাই ২০২৬
চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন সভাপতি উজ্জল সম্পাদক সম্রাট
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৩৫৭)
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আওলাদ হোসেন উজ্জলকে সভাপতি এবং শরফুদ্দিন এলাহী সম্রাটকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন সাধারণ প্রদর্শকরা। ফলে তাদের নেতৃত্বে এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সালের জন্য দায়িত্ব বুঝে পেলেন। 

আজ সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই মেয়াদে সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল (স্বপ্নপুরী সিনেমা হল) সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট (ঝুমুর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য সম্রাট প্রদর্শক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরঙ্গনা সখিনার প্রযোজক কুদরত এলাহী পনিরের ছেলে।
কমিটিতে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন (সাথী সিনেমা হল) সিনিয়র সহসভাপতি এবং আমির হামজা (নিউ গুলশান সিনেমা হল) সহসভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন। 

নবনির্বাচিত কমিটিতে সম্পাদকীয় পর্ষদে রয়েছেন- মো. খুরশিদ আলম, নাছরিন আকতার, আব্দুল মতিন প্রধান, আর এম ইউনুছ রুবেল, মো. আজগর হোসেন, বিল্লাল হোসেন এবং ঈশা খান। 

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আলমগীর সিকদার লোটন, জিয়াউল ইসলাম, ইসপা খায়রুল হক এবং খন্দকার আশরাফুল ইসলাম। 

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft