বুধবার ২৪ জুন ২০২৬
চিত্রনায়িকা নূতনের স্বামী প্রযোজক বাবুলের দাফন সম্পন্ন
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৩৮৫)
ঢালিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নূতনের স্বামী রুহুল আমিন বাবুলের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

রুহুল আমিন বাবুল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে জসিম, এনামুল করিম আমান, মাহবুব খান গুই এবং রুহুল আমিন বাবুল মিলে একটি পেশাদার ফাইটিং গ্রুপ গঠন করেন, যেটি জ্যাম্বস্‌ গ্রুপ নামে পরিচিতি লাভ করে। ঢালিউডের সিনেমায় মারপিটের দৃশ্যধারণে কারিগরি সহায়তা দিতো এই গ্রুপটি। এ ছাড়া নতুন প্রজন্মের ফাইটার তৈরিতেও কাজ করতেন তারা।

সিনেমাও প্রযোজনা করেছিল জ্যাম্বস্‌ গ্রুপ। তাদের প্রযোজিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরুজ’, ‘কাবিন’, ‘আল হেলাল’, ‘এক লুটেরা’। ১৯৮০-এর দশকে বাংলা সিনেমায় ‘দোস্ত দুশমন’ দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। পরে বাবুল এককভাবে এনবি নামে আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন। সেই প্রযোজনা সংস্থা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ করে ‘আমি সেই মেয়ে’ নামের সিনেমাটি।

১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। অভিনেত্রীর প্রকৃত নাম ছিল ফারহানা আমিন রত্না। ‘কাবিন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালে সার্বক্ষণিক স্বামীর পাশে ছিলেন নূতন।

রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft