শনিবার ৪ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দিতে বললেন সালাহউদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম   (ভিজিট : ৪৯২)
আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলার বদরখালী এলাকায় আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালিতে কিছু আওয়ামী লীগের লোক আছে। তাদেরকে বলব এবার দেশের পক্ষে থাকেন।

নৌকা তো নাই, এবার একটু কষ্ট করে ধানের শীষে ভোট দেন। তাহলে কিছু উন্নয়নমূলক কাজ হবে। তিনি বলেন, যে যেই পার্টি করেন না কেন, দয়া করে ধানের শীষে ভোটটা দেবেন। দেশের উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণহত্যা পরিচালনা করে তাদের দল, দলের প্রধান বিদেশে পালিয়েছে। তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। এটা সবাইকে বোঝাইতে হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft