শনিবার ৪ এপ্রিল ২০২৬
দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৮১১)
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপি কর্মী মো. রফিক ওরফে রাফি (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিক উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের মৃত মতালীর ছেলে। নিহত রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক স্থানীয় বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ নামের দু’জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। তবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা ছুটোছুটি শুরু করলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft