শনিবার ৪ এপ্রিল ২০২৬
নাফ নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম   (ভিজিট : ৫০৯)
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নাফনদী টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় তারা।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেসের ছেলে মো. সেলিম (৫০) ও উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দুজন জেলেকে আটক করে, তবে বাকিরা দ্রুত সরে গিয়ে পালাতে সক্ষম হন।

তিনি আরও জানান, মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft