শনিবার ৪ এপ্রিল ২০২৬
শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ‘এনগেজ টুলকিট’: বক্তারা
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৫১৮)
শিশুদের মতামত, পছন্দ ও গুণাবলীকে গুরুত্ব দিয়ে শেখার পরিবেশ তৈরি করতে ‘এনগেজ টুলকিট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বক্তারা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত ‘এনগেজ টুলকিট ডিসেমিনেশন’ অনুষ্ঠানে এ মত প্রকাশ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক এইচসিএমপির সহযোগী পরিচালক রেজাউল করিম।

বিভিন্ন গবেষক ও বিশেষজ্ঞরা টুলকিটের উপস্থাপনা দেন এবং জানান—জন্ম থেকে ১২ বছর বয়সী শিশুদের সৃজনশীলতা, মেধা ও শেখার ক্ষমতা বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা রাখবে। মানবিক প্রেক্ষাপটে খেলার মাধ্যমে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রসারেও এটি সহায়ক।

প্রধান অতিথি বলেন, টুলকিটটি অত্যন্ত সম্ভাবনাময়; তবে এর বাস্তব প্রয়োগে বেশি গুরুত্ব দিতে হবে এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষায়ও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

লেগো ফাউন্ডেশনের সহায়তায় আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন সংস্থার সমন্বয়ে এই টুলকিট তৈরি হয়েছে, যা বর্তমানে বাংলাদেশসহ পাঁচটি দেশে বাস্তবায়িত হচ্ছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft