ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পাইপগান থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার ভাদুঘর ফোরলেন রাস্তার পাশে কাঁশফুল বাগানের ঝোপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।
বুধবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগরে ফোরলেন রাস্তার পাশে অভিযান চালিয়ে রাস্তার পাশের কাঁশফুল বাগানের ঝোপের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি বিদেশী পাইপগান উদ্ধার করা হয়। পাইপগানটি আকারে ছোট হওয়ায় এটি বহনে ও ব্যবহারে সুবিধা রয়েছে। পাইপগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধার করা পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/বিএস