শনিবার ৪ এপ্রিল ২০২৬
ডিমলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম   (ভিজিট : ৪৪২)
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের  উদ্যোগে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। গত রবিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।

এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর এবং মানবকণ্ঠ পত্রিকার ডিমলা প্রতিনিধি মো. জামান মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৮১টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়। এর আর্থিক সার্বিক সহযোগিতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft