বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
নতুন লোগো উন্মোচন করল ওমরগণি এমইএস এক্স ক্যাডেট ফোরাম
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ এএম   (ভিজিট : ৪৯৯)
ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের (OCECF) ২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, ২/লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, লে. শাহানা ইয়াছমিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল আমিন চৌধুরী, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এরশাদ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক ববি বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ওমরগণি এম ই এস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল এবং তথ্যপ্রযুক্তি ও প্রচার প্রকাশনা সচিব মো. আশিকুর রহমান।

২০ বছর পূর্তি উদযাপনের এই কার্যক্রমে আরও যুক্ত ছিলেন আহ্বায়ক এ.টি.এম. কাউসার হাবীব, যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ তৌহিদ, শরফর উদ্দীন জীবন, মঈনুল উদ্দীন মাহি, নুর হোসেন চৌধুরী ও ইরফান উদ্দিন মিয়া সহ অন্যান্য সাবেক ক্যাডেটরা।

লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরুর মাধ্যমে দুই দশকের যাত্রা উদযাপনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরাম (OCECF)।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, “ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের একটি মুহূর্ত। দুই দশকের এই যাত্রায় আমাদের সাবেক ক্যাডেটরা শুধু নিজেদের ক্যারিয়ারে নয়, সমাজেও ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। আজ লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে আমরা সেই পথচলার একটি নতুন অধ্যায় শুরু করলাম।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন তার প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানকে নিজেদের মনে করেন, তার উন্নয়নে যুক্ত থাকেন। OCECF সেই দায়িত্ববোধেরই প্রতিফলন। এই ফোরামের প্রতিটি সদস্য কলেজের ভাবমূর্তি, মূল্যবোধ আর ঐতিহ্যকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে- যাআমাদের জন্য সত্যিই আনন্দের।

এছাড়াও অনুষ্ঠানে ওমরগণি এম ই এস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল বলেন, দীর্ঘ দুই দশক ধরে এই ফোরাম শুধু সহপাঠীদের বন্ধনকে শক্ত করেছে তা নয়, কলেজের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে। আজ লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন সেই যাত্রাকে আরও সংগঠিত ও প্রাণবন্ত করবে।

এছাড়াও তিনি বলেন, প্রাক্তন ক্যাডেটরা যেভাবে নিজেদের সময়, শ্রম ও দক্ষতা দিয়ে ফোরামকে এগিয়ে নিচ্ছেন, তা সত্যিই প্রশংসার। এই উদযাপন শুধু স্মৃতি ফিরে দেখার সুযোগই নয়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করারও উপলক্ষ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft