শনিবার ৪ এপ্রিল ২০২৬
উলিপুরে সমমনা ৮ ইসলামী দলের স্বাগত মিছিল
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৫৯৭)
কুড়িগ্রামের উলিপুরে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে মহারানী স্বর্ণময়ী স্কুল ও কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সমাবেশে রূপ নেয়।

মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির হাজারো নেতা–কর্মী অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহফুজুর রহমান।

বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, উক্ত আদেশের ওপর গণভোট ও পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ দাবির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করতেই আগামী ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করা জরুরি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft