শনিবার ৪ এপ্রিল ২০২৬
সহপাঠীদের সঙ্গে গোসলে গিয়ে শিশু তামিমের মৃত্যু
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম   (ভিজিট : ৬৮০)
লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীদের সাথে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে তামিম ইসলাম (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত তামিম ইসলাম হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া  এলাকার রাশেদ ইসলামের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিন সহপাঠীসহ তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিমের মৃত্যু হয়। এ সময় সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেলে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে তামিমের মরদেহ উদ্ধার করে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান বলেন, খবর পয়ে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তামিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft