শুক্রবার ১২ জুন ২০২৬
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবিতে দোয়া মাহফিল
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৫৩১)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বেগম খালেদা জিয়ার সুস্থতাই এখন বড় বিষয়। আজকের এই দোয়া মাহফিলে মানুষ দলমতের ভেদাভেদ ভুলে একত্রিত হয়েছেন— এটাই প্রমাণ করে এই সময়ে ঐক্য কতটা জরুরি। যারা উপস্থিত হয়ে দোয়া করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft