শুক্রবার ১২ জুন ২০২৬
বিভিন্ন দায়িত্ব থেকে ইবির বিএনপিপন্থী ৩ শিক্ষকের পদত্যাগ
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৩৪০)
প্রশাসনের দেওয়া বিভিন্ন কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী তিন সিনিয়র শিক্ষক। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন তারা। পদত্যাগ পত্রে ‘কারণ’ উল্লেখ না থাকলেও ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করছে না বলে জানান তারা। 

ওই তিন শিক্ষক হলেন—জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। 

পদত্যাগপত্র সূত্রে জানা গেছে, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ‘ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টার’-এর পরিচালক পদ হতে পদত্যাগ করেন।

ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান 'সেন্টার ফর পলিসি এন্ড গভর্নেন্স স্টাডিজ'-এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুর্নবণ্টন উপ-কমিটির আহ্বায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক পদ হতে পদত্যাগ করেন। 

এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এবিষয়ে অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে না জানিয়ে প্রশাসন আগাচ্ছে। যা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হয় হচ্ছে না।

এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এজন্যই এই সিদ্ধান্ত।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।’ তবে তিনি কলা অনুষদের ডিন হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft