রবিবার ১৯ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লব বিরোধী ফের ৯ শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ১৩৫৭)
জুলাইবিপ্লব বিরোধীতার অভিযোগে অভিযুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফের ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনিয়ে মোট ১৯ জনের মধ্যে ১৮ শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে প্রশাসন।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজির অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইনের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।
 
অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সিন্ডিকেটের ২৭১তম সাধারণ সভায় জুলাই বিপ্লববিরোধী ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ২ ধাপে ৯ জন শিক্ষককে বরখাস্তের চিঠি প্রদান করে ইবি প্রশাসন। সর্বশেষ আজ আরও ৯ জন সহ ১৯ জনের মধ্যে মোট ১৮ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি প্রদান করা হয়। অবশিষ্ট ১ শিক্ষক হলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। জানা যায়, তিনি অনুপস্থিত এবং শিক্ষকতা পেশার অবসরের দ্বারপ্রান্তে থাকায় তাকে এখনও চিঠি পাঠানো হয়নি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft