রবিবার ৩১ মে ২০২৬
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে 'ধুম্রজাল'
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ৩৩৩৮)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে ধুম্রজাল তৈরি করেছে। গতকাল বুধবার রাত থেকে এই আসনটিতে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়ন পেয়েছেন মর্মে প্রচার করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত এর কোন সত্যতা পাওয়া যায়নি। এতে করে দলটির নেতাকর্মীসহ আসনটির সাধারণ বাসিন্ধাদের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে।

জানা যায়, এই আসনটিতে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমসহ বেশ কয়েকজন নেতা দীর্ঘ দিন থেকে মাঠে সক্রিয় ছিলেন। কিন্তু গতকাল বুধবার রাত ১০টা থেকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন বলে হঠাৎ করেই সিলেটজুড়ে প্রচার করা হয়। এমনকি সাবেক মেয়র আরিফ নিজেও বিভিন্ন গণমাধ্যমে মনোনয়ণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির পক্ষ থেকে কোন প্রকার প্রেসব্রিফিং, সংববাদ বিজ্ঞপ্তি এমনকি দলের ভেরিফাইড করা স্যোসাল মিডিয়ার পেইজ থেকেও এমন তথ্য জানানো হয়নি। এতে এই আসনটিতে দীর্ঘ দিন থেকে কাজ করে আসা মনোনয়ন প্রত্যাশীরাসহ সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। গতকাল রাত এমন সংবাদ প্রকাশের পর অনেক মনোয়নপ্রত্যাশী আজ ও আগামীকালের নিজেদের কমূসূচিও স্থগিত করে দিয়েছেন।

দলটির একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এখন পর্যন্ত কেন্দ্র থেকে সিলেট-৪ আসনের কোনো প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। দলের হাইকমান্ড এখনো কয়েকটি আসনে প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। আরিফুল হক চৌধুরীর নাম আলোচনায় থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি। গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ গুজব।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউস বলেন, আমার কাছে এখনো এরকম কোন লিখিত বা মৌখিক নির্দেশনা আসেনি। এমনটি এই বিষয়ে আমি অবগতও নই।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft