সোমবার ২৭ জুলাই ২০২৬
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ পিএম   (ভিজিট : ৮০৩)
খুলনায় তদবির ও বিভিন্ন পর্যায়ের সুপারিশ এড়াতে লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের পদায়ন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। 

রবিবার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসি ল্যান্ডরা নিজ হাতে কর্মস্থলের নাম নির্ধারণ করেন।

প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এর আগে তিনি একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারের বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।

খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ফিরোজ সরকার প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর প্রশাসন গড়ে তুলতে একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এসব উদ্যোগে খুলনার মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পদায়ন ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া এ পদক্ষেপের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft