মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৪৬৩)
তিনি কখন, কোথায় থাকেন তা বোঝা খুব কঠিন। কিছু দিন আগে বিদেশে ছিলেন। তার পর স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতার কয়েকটা পূজামণ্ডপে ঘুরেছেন। এর মধ্যেই আবার মুম্বাইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপূজায় সিঁদুরখেলায় যোগ দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

কাজলের সঙ্গে তাঁর সিঁদুরখেলার ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।

বৃহস্পতিবারই মুম্বাই থেকে কলকাতায় ফিরবেন তিনি। ফিরে এসে কলকাতার সুরুচি সংঘের ঠাকুর দেখার ইচ্ছা রয়েছে তাঁর।  ঋতুপর্ণা বললেন, ‘মুম্বাইয়ের শিবাজী পার্কসহ বেশকিছু প্যান্ডেলে আমন্ত্রণ ছিল।

গিয়েছিলাম। তারপর একটু সময় হাতে পেয়েই গিয়েছিলাম রানিদের (মুখোপাধ্যায়) পূজায়। ওরা সবাই আমায় ভালোবাসে। বারবার যেতে বলেছিল।
 
অভিনেত্রী জানিয়েছেন, স্বামী সঞ্জয়ও সুযোগ পেয়ে পূজার কয়েকটা দিন কলকাতায়। তাই এখানে অনেক জায়গায় ঘুরেছেন। মুম্বাই থেকে ফিরে কলকাতার আরো অনেক প্যান্ডেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। পূজা শেষ হলে আবার তিনি পাড়ি দেবেন আমেরিকা। সেখানে রয়েছে আরো একটা অনুষ্ঠান। 

ঋতুপর্ণা বললেন, ‘মায়ের জন্যই সব কাজটা সুষ্ঠুভাবে করে ফেলতে পারি। আগামীদিনে অনেক কাজ আসছে। আপাতত সে সব নিয়ে ব্যস্ততায় রয়েছি।’সূত্র- আনন্দবাজার

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft