রবিবার ২৯ মার্চ ২০২৬
পা দিয়ে লেখা অদম্য কলেজ ছাত্রের ভাগ্যে জুটছে না এনআইডি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম   (ভিজিট : )
পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পাশ করলেও এনআইডি জুটছেনা অদম্য জসিমের ভাগ্যে। জন্ম থেকেই দুটি হাত নেই, পা দিয়েই চলছে লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম। নিয়মিত পড়াশোনার পাশাপাশি করছেন ব্যবসা। কখনও ফলের ব্যবসা আবার কখনও কাঁচামালের ব্যবসা। বলছিলাম অদম্য এক যুবক জসিম মাতুব্বরের (২৫) কথা। জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে। হাত নেই, পা দিয়ে লিখেই পড়াশোনা করছেন অদম্য এই যুবক। সাফল্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে জসিম এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

অদম্য জসিম ২০১৬ একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে ৬০ হাজার পুরস্কার পান তৎকালীন জেলা প্রশাসকের কাছ থেকে। যা জসিমের জীবন চলার পথকে আরও বেগবান করে। হাত না থাকায় কোথাও না আটকালেও এবার আটকে দিলো নগরকান্দা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র এবং নিজের জন্মনিবন্ধন থাকলেও দ্বারে দ্বারে ঘুরছে জাতীয় পরিচয়পত্রের জন্য। কিন্তু হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছে না জসিম। 

এবিষয়ে ভুক্তভোগী জসিম অভিযোগ করে বলেন, আমার দুটি হাত নেই, পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছি। এখন আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। অনেক সময় কলেজের কাজে আমার এনআইডি কার্ডের দরকার হয়। আমি অনেকবার দরখাস্ত করেছি এনআইডি কার্ডের জন্য।  কিন্তু হাত নেই বলে আঙুলের ছাপ দিতে পারছি না। এই কারণে নাকি এনআইডি কার্ড হচ্ছে না।

২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরতেছি কোন কাজ হয়নি। তারা আমাকে বলেছিলো অনলাইনে আবেদন করতে, একাধিকবার আবেদন ও জমা দিয়েছি কিন্তু কাজ হয়নি। এখন আর যাই না, হাল ছেড়ে দিয়েছি। 

নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শাওন সাগর জানান, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কিছুদিন পূর্বে দায়িত্ব গ্রহণ করেছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা আছে, কাজেই তার এনআইডি কার্ডটি করে দিতে যতোটুকু যা করা যায় সর্বোচ্চটুকু আমি করবো।

এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, এবিষয়ে নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছে, ছেলেটির জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
নবীনগরে এক পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft