শনিবার ১৮ এপ্রিল ২০২৬
গৌরনদীতে ৮ মাসে কোরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু আবদুল্লাহ
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ৫৬৮)
‎বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে কোরআন হেফজ হওয়ার এই বিস্ময়কর সাফল্যেতে খুশি তার শিক্ষক, পরিবার, সহপাঠী ও এলাকাবাসীরা।
‎হাফেজ আবদুল্লাহ বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্ধন এলাকার সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে ও উপজেলার হাপানিয়া গ্রামের হোসাইনিয়া কেরাতুল কোরআন নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র। ‎তার এই সাফল্যে মাদরাসার শিক্ষকরা বলছেন, পড়াশোনায় তার একাগ্রতা ও পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই কৃতিত্বে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে মনে করেন তারা।
‎হাফেজ সৈয়দ মো. আব্দুল্লাহ বলেন, পরিবারের সবার ইচ্ছে পূরণ করতে আমাকে হাফেজিয়া মাদরাসায় ভর্তি করে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করেছি। মাদরাসার হুজুররা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আর এজন্যই আমি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতে পড়াশোনা করে বড় আলেম হতে চাই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।
‎আবদুল্লাহর মা বলেন, আমার ছেলের কৃতিত্বের সহিত হাফেজ হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আজকে আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমার ছেলে একজন হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারে।

আজকালের খবর/ওআর










আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft