শনিবার ২ মে ২০২৬
জাকসু নির্বাচন: ৪ কেন্দ্রের ভোট গণনা এখনো বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পিএম  আপডেট: ১২.০৯.২০২৫ ৪:৩৬ পিএম  (ভিজিট : ৪৭৭)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো চারটি হলের ভোট গণনা বাকি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী বলেন, ‘দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।’

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ওইদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

যদিও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft