মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিল ভারত
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৫৩৫)
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন- ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক আয়োজন করা হচ্ছে। এতে শুধু সীমান্ত নিরাপত্তাই জোরদার হচ্ছে না, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft