শনিবার ১১ এপ্রিল ২০২৬
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ হাজার
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৫ ৭:০৬ পিএম  (ভিজিট : ৪৭১)
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে এ অভিযান চালানো হয়। বিকেল পৌনে ৫টার সময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

তিনি জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় রোববার দুপুরে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারী খাদ্য সামগ্রী তদারকি করা হয়। তদারকির সময় বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স এস এ ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. রফিকুর রহমানকে ৩৫ হাজার টাকা এবং বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে মেসার্স নুর নাহার বেকারীর স্বত্বাধিকারী মো. ছরোয়ার শেখকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেকারীগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশেরর একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। 

আজকালের খবর/ওআর










আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft