বুধবার ২৪ জুন ২০২৬
নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ৪৪১)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকে হাজী আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ার নিজ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলম মিয়া মুন্সি পাড়ার ওয়াহেদ আলীর ছেলে ও ফান্দাউক বাজারের ব্যবসায়ী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আলম মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই সন্তান নেয়া নিয়ে দাম্পত্য জীবনে তাদের বিরোধ তৈরি হয়। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় কিছুদিন আগে আমেনা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় আলম মিয়া আদালতে মামলা করেছিলেন। গত চার দিন আগে আত্মীয় স্বজনের সহযোগিতায় মিমাংসা হলে আলম ও আমেনা এক সাথে বসবাস শুরু করেন। এর পরপরই ঘটে এই হত্যার ঘটনা।

নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান, বুধবার সকালে আলম মিয়া ঘুম থেকে না উঠায় তারা সন্দেহ করেন। দুপুরে ঘরের পিছনে গিয়ে দেখেন টিনের চালা ভাঙা। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত লাশ দেখতে পান।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft