রবিবার ২৮ জুন ২০২৬
গৌরনদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৭:১২ পিএম  (ভিজিট : ৪৮১)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার বিকেলে সরকারি গৌরনদী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শামীম খলিফার সঞ্চালনায় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস এসএম মহিউদ্দিন বাদশা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সজল ঘোষ গৌরনদী উপজেলা যুবদল নেতা, মো. রিয়াজ ভুইয়া, গৌরনদী যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় গৌরনদী উপজেলা বিএনপি নেতা মো. খলিল মোল্লা, মো. ফারুক বেপারি, মো. চুন্নু সরদার, মো. স্বপন সরদার এবং মো. সোহেল সরদারের নেতৃত্বে বিশাল একটি মিছিল ও বাটাজোড় ইউনিয়ন বিএনপি নেতা মো. খোকন ফকির, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, বার্থী ইউনিয়ন বিএনপি নেতা মো. কাইয়ুম খান, মেহেদী হাসান বাসার আকন, মো. সোহরাব হোসেন হাওলাদার, মো. ছালাম হাওলাদারের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল আয়োজিত আলোচনা সভা কক্ষে অংশগ্রহণ করেন।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft