বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৯ পিএম
সকাল থেকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ৬ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রাও কমবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কমতে পারে।

এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৫৩ শতাংশ। এছাড়া মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft