বুধবার ২৪ জুন ২০২৬
এশিয়া কাপের আগে বড় ভাইকে হারালেন রশিদ খান
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১:৪৫ পিএম   (ভিজিট : ১২৯৭)
আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তার বড় ভাই হাজি আব্দুল হালিম শিনওয়ারি মারা গেছেন।

এমন দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগান অধিনায়ক। রশিদের দাদার মৃত্যুর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। রশিদের দাদার আত্মার শান্তি কামনা করেছেন তারা।  দাদার মৃত্যুতেও দল ছেড়ে ফেরেননি রশিদ।

খেলাকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রশিদকে জড়িয়ে ধরে কথা বলেছেন তারা।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft