সোমবার ২৫ মে ২০২৬
দামুড়হুদায় গলায় ট্যাবলেট আটকে ৫ বছরের শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ৫৫৬)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় গলায় ট্যাবলেট (ওষুধ) আটকে রোকসানা আক্তার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ আগস্ট ) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু রোকসানা  উপজেলার কুড়ুলগাছি  ইউনিয়নের ধান্যঘরা গ্রামের টুটুলের মেয়ে।

পরিবার সূত্র জানাযায়, শিশুটির জ্বর হয়েছিল। তার মা জ্বরের ওষুধ নাপা ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। ট্যাবলেটের দুই ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় আটকে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পরিবারের লোকজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ মো. ফরহাদ হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft