বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
গড়াই নদী থেকে বালু উত্তোলন: দুইজনের জেল, লাখ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ৪৭৮)
রাজবাড়ীর বালিয়াকান্দি গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই ড্রেজার চালকের ৭ দিন করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা এবং মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। তারা দুইজন কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft