বুধবার ১৫ এপ্রিল ২০২৬
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:৪০ পিএম  আপডেট: ১১.০৮.২০২৫ ৩:৪৫ পিএম  (ভিজিট : ৬৯৪)
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে।

সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন ওই দুইজন। তবে, ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, মেলেনি মরদেহ দুটির পরিচয়ও।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft