শনিবার ৬ জুন ২০২৬
লালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১২:২৫ এএম   (ভিজিট : ৭১৯)
নাটোরের লালপুরের গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত প্রাইভেটকার চালকের নাম সাইদুল ইসলাম। তিনি ভেরামাড়া এলাকার আলতাব আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রাইভেটকারটি ভেরামাড়া থেকে বনপাড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। চালক আহত অবস্থায় গাড়ির ভেতর থেকে বের হতে গিয়ে ঘটনাস্থলে পরে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft