শনিবার ১৮ এপ্রিল ২০২৬
নীলফামারীর গোমনাতিতে ‘এ্যাব’ এর চারা বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৫৪৪)
নীলফামারী জেলার গোমনাতিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) রংপুর চ্যাপ্টারের উদ্যোগে চারা বিতরণ করা হয়েছে। 

গতকাল বুধবার ডোমার-ডিমলা জাতীয়তাবাদী কৃষক দলের সহযোগিতায় ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর ‘এ্যাব’ এর সভাপতি আবু মুহাম্মদ আসাদুজ্জামান লাভলু, রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক ড. আরমানুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক চিলাহাটির কৃতি সন্তান ড. মোস্তাহেদ হোসেন ফায়ার। 

আরো উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম কালু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এবং নীলফামারী জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানে ডোমার ও ডিমলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯০টি ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি/সম্পাদক ও নেত্রী স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft