মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২৯ এএম   (ভিজিট : ৩৪৩)
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১’শ ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ আগস্ট ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি করে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft