সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:২৯ এএম
গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১১ লাখ রুপি জরিমানা করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার (২ আগস্ট) বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাটের সভাপতিত্বে গঠিত এমপি-এমএলএ’দের জন্য গঠিত বিশেষ আদালত এই রায় দেন। তবে প্রজ্বল রেভান্না এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারী ৩৪ বছর বয়সী সাবেক সংসদ সদস্য প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউস বা অবকাশযাপন কেন্দ্রে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বলের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয়। বাকি তিনটি মামলার বিচারও চলমান।

তবে রেভান্নার পরিবারের অভিযোগ, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এসবের পেছনে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের হাত রয়েছে। যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পাশাপাশি ব্যক্তিগত বিতর্কের জেরেই সবশেষ লোকসভা নির্বাচনে হাসান আসনে হেরে যান প্রজ্বল।

এর আগে, ২০২৪ সালের ৩১ মে থেকে কারাগারে রয়েছেন প্রজ্বল। জার্মানি থেকে ফেরার সময় ওই দিন তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও প্রকাশ হওয়ার পর তিনি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারও এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft