শনিবার ২ মে ২০২৬
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ১০:২০ এএম   (ভিজিট : ৩৩০)
কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামের এক মোবাইল ব্যবসায়ীকে সুমন (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত করেছে। 

শনিবার (২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার শংকুচাইল ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতর এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। তাকে আহত অবস্থায় মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সায়মন চিকিৎসাধীন বলে পরিবার জানায়।

স্থানীয়রা জানায়, সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। তিনি মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

আহতের ভাই সজীব জানান, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে সায়মন টাকা পরিশোধের অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ বলেন, জামায়াতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।

ওসি আজিজুল হক জানান, ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft