বুধবার ১১ মার্চ ২০২৬
মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:০৮ পিএম   (ভিজিট : )
নেত্রকোনার মোহনগঞ্জে ‘মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় পৌর শহরের দৌলতপুর (গরুহাট্টা) ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ম-সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য রিংকু রায়, হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর প্রমুখ। 

এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, আলহাজ্ব রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদা সহ পৌর নির্বাহী প্রকৌশলী সায়ফুল আমীন, পৌরসভার হিসাব রক্ষক পার্থ সারথি রায়, উচ্চমান সহকারী ফয়জুর রহমান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভবিষ্যতে সাংবাদিকদের কাজ আরও সহজ ও গতিশীল হবে মন্তব্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত হবে, যা নির্ভুল ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করবে।

প্রেসক্লাবের সভাপতি এমএস দোহা বলেন, দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণের প্রয়োজন ছিল। আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোলাম। 

উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft