সোমবার ২০ জুলাই ২০২৬
পি আর পদ্ধতি বাংলার মাটিতে হতে দেবো না: মোস্তফা জামাল হায়দার
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৫:১৮ পিএম  (ভিজিট : ৮০৩)
‎জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন পি আর পদ্ধতিতে নির্বাচন বাংলার মাটিতে হতে দেবো না।

 সংস্কারের নামে বিভিন্ন অযুহাতে একটা সূক্ষ্ম কারচুপি চলছে, একটা প্রচেষ্টা চলছে আমাদের গণতন্ত্রের সেই সংগ্রামকে বিপদগামী করার। কিন্তু আমি নিশ্চিত আমার দেশের ছাত্রজনতা তাদের বুকের রক্ত যতক্ষন প্রবাহীত হবে ধমনীতে ধমনীতে এই প্রচেষ্টা এই ঘৃণ তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না।

‎শনিবার (১২ জুলাই) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি আরো বলেন, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বার নির্ধারীত হওয়া একটি ভিন্ন মত এসেছে তাকে আমি এক ফুতকারে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাবনা মাত্র। এই অপরিকল্পিত প্রস্তাবনা সফল যদি করতেও হয় তবে অনেক সময়ের প্রয়োজন। তার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্যদিয়ে সম্ভবনাকে আমাদের বিচার করতে হবে, বিশ্লেষন করতে হবে, আমরা তাই এদেশের বুকে প্রচলিত এবং এদেশের মানুষ যে সিষ্টেমে অভ্যস্ত সেই নির্বাচনের মাধ্যমে আমরা আসন্ন নির্বাচনকে অনুষ্ঠিত করে জনগণের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করব। পারলামেন্ট গঠন করব সেই পার্লামেন্টে গিয়ে নির্ধারিত হবে কোন পদ্ধতিতে আগামীতে নির্বাচন আরো সুন্দর করা যায় সেই ব্যবস্থা আমরা দেখব। 

‎মোস্তফা জামাল হায়দার বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর কিছু দেশে আছে এ কথা অস্বীকার করা যায় না। যে দেশগুলিতে আছে সেই দেশগুলো বাংলাদেশ অথবা নেপালের মত নয়, নেপালে এই পিআর পদ্ধতি চালু করতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে। একটা অস্থায়ী সরকার, ভঙ্গুর সরকার, অস্থিতিশীল সরকার নেপালে নেমে এসেছে। বাংলার মাটিতে আমরা এটা হতে দিব না। আমরা বলতে চাই এই পদ্ধতিকে যদি আগামীতে গ্রহন করতে হয় পরবর্তী পার্লামেন্ট তা দেখবে। আজকে তাড়াহুড়া করে এই সমস্যা সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না। আগামী নির্বাচনে আমরা সংগ্রামের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম তেমন আগামীতেও ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১২ দলীয় জোট এবং সমস্ত গণতান্ত্রীক ও দেশপ্রেমিক দল অংশগ্রহন করবে।

‎নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক প্রমূখ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft