শনিবার ১৮ এপ্রিল ২০২৬
দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম   (ভিজিট : ৪৭৩)
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাসের হেলপার শুকুমার (৪৫) নিহত হয়েছেন। শুকুমার রায় রংপুর সদরের সাতগাড়া এলাকার জনবি মহন্তের ছেলে। এ ছাড়াও আহত হয়েছেন ১৫ জন।

রবিবার (৬ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে দুর্টনাটি ঘটে।

স্থানীয় ও বাসের যাত্রীরা জানান, পঞ্চগড় থেকে যাত্রীবাহী বিআরটিসি বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রোববার বেলা সাড়ে ৩টার সময় দিনাজপুর বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের সহযোগী নিহত হযন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft