শনিবার ১৮ এপ্রিল ২০২৬
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১২:২৫ এএম   (ভিজিট : ৪৪৪)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক। 

শনিবার (৫ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-  উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরীফ ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন তাতী দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাহের আলী, সহসভাপতি সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft