সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
পিআর পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করবে : জামায়াত আমির
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:১৫ এএম
ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এ ছাড়া পরবর্তী নির্বাচনগুলোও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা.আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।

দলটির ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এস এম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ প্রমুখ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft