রবিবার ৮ মার্চ ২০২৬
চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৫৪ পিএম   (ভিজিট : )
দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে।

শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।

বাজারে চালের দাম না কমার কারণ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, বোরো উৎপাদন ভালো হয়েছে, খাদ্য মজুতও সন্তোষজনক। বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তা ভেঙে দিতে সরকার ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে ধান সংগ্রহে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft