বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছর পিছিয়েছে: পেন্টাগন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:০৬ এএম   (ভিজিট : ৩৩৭)
১০ দিন আগে অর্থাৎ গত ২২ জুন চালানো মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। 

স্থানীয় সময় বুধবার (২ জুলাই) শন পার্নেল সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে এ মূল্যায়ন তুলে ধরেন। খবর রয়টার্সের। 

তিনি বলেন, সরকারি অনুমান ‘সম্ভবত দুই বছরের কাছাকাছি’।  যদিও তিনি তার মূল্যায়নের সমর্থনে কোনো প্রমাণ সরবরাহ করেননি।

শন পার্নেল বলেন, ‘আমরা তাদের কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে দিয়েছি, অন্তত প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ গোয়েন্দা মূল্যায়নে তা দেখা গেছে। ’

গত ২২ জুন মার্কিন সামরিক বোমরু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড (১৩,৬০০ কেজি) বাঙ্কার-বাস্টার বোমা এবং দুই ডজনেরও বেশি টমাহক স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

পার্নেলের ভাষ্যমতে, ‘আমরা যে সব গোয়েন্দা তথ্য দেখেছি (তা থেকে) আমাদের বিশ্বাস হয়েছে যে ইরানের - বিশেষ করে সেই স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ’

এর আগে সপ্তাহান্তে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ‘ইরান কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে, যা তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য মার্কিন হামলা কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ তৈরি করেছে। ’

বিশেষজ্ঞদের মতে, ইরান সম্ভবত হামলার আগে ফর্দো থেকে প্রায় অস্ত্র-গ্রেডের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে এবং এটি লুকিয়ে রাখতে পারে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এ বিষয়ে জানান, ইরান মার্কিন হামলা থেকে রক্ষা করতে তাদের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছে— এই গোয়েন্দা তথ্য সম্পর্কে তিনি অবগত ছিলেন না। 


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft