রবিবার ৩১ মে ২০২৬
সখীপুরে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ৭৪৪)
টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার তিনজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। 

রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হন।
‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫),  বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর রাত চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হয় তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদ্রাসা থেকে পালিয়ে যায় সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে আমাকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজি যোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সকল আত্মীয়ের বাড়িতে খোঁজ করছি। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেবো। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft