মঙ্গলবার ১৬ জুন ২০২৬
কিশোরগঞ্জে পাঁচ হাজার চক্ষু রোগী পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ২১.০৬.২০২৫ ৫:৫১ পিএম  (ভিজিট : ৪৯৫)
কিশোরগঞ্জে বিনামূল্যে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকার তাসলিমা মেমোরিয়াল কলেজ মাঠে সপ্তাহব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই আশেপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে চক্ষু রোগীরা বিনামূল্যে সেবা পেতে কলেজ মাঠে এসে ভিড় করছেন। চক্ষু রোগী আহাদ মিয়া বলেন, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলাম না বহুদিন ধরে। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। এখানে ঔষধ, চশমা, লেন্স সবই বিনামূল্যে দিচ্ছে।

আয়োজকরা জানান, ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ১০০ জনের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করছেন। এখানে পাঁচ হাজার চক্ষু রোগীদের বিনামূল্যে সেবাসহ ৫০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়াও প্রাথমিক পর্বে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ, চশমা বিতরণ করা হচ্ছে।

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির নানামুখী প্রকল্পের মাধ্যমে ৫০ লাখেরও বেশি চক্ষু রোগী সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান। এছাড়াও তাসলিমা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ ভূঁইয়া ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাজেদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft