বুধবার ১৫ এপ্রিল ২০২৬
চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়িতে ডাকাতি, এক ডাকাত আটক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১২:০৯ এএম   (ভিজিট : ৩৪৩)
চকরিয়া-লামা-আলীকদম সড়কের ফাঁসিয়াখালী ফরেস্ট অফিসের কাছে সড়কে গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স এবং কয়েকটি যাত্রী ও পণ্যবাহী গাড়িতে শনিবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির খবর পেয়ে পাশের বন বিভাগের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় বনে লুকিয়ে থাকা আরফাত রহমান (২৮) নামে এক ডাকাতকে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় লোকজন জানায়, বান্দরবানের আলীকদমে গত দু’দিনে ঢাকার দুই পর্যটকের মরদেহ মাতামুহুরী নদী ও তৈন খাল থেকে উদ্ধার করে পুলিশ। তাদের স্বজনরা থানা থেকে মরদেহ বুঝে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলেন। চকরিয়ার ফাঁসিয়াখালী সেতুর পাশে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সের যাত্রীদের টাকা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালপত্র ছিনিয়ে নেয়। এ সময় আরও কয়েকটি যাত্রী ও পণ্যবাহী গাড়িতে ডাকাতি হয়। পরে আটক আরফাতের স্বীকারোক্তির ভিত্তিতে একটি মোবাইল ফোনসেটসহ কিছু মালপত্র উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম দাবি করেন, ডাকাতি নয়, ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া মালপত্র উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft