সোমবার ২৭ জুলাই ২০২৬
সাতক্ষীরায় বিজিবির হাতে স্বর্ণেরবারসহ চোরাকারবারী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : ১২৩৯)
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪টি  স্বর্ণের বারসহ  মো. রুহুল আমিন (৬৮) নামে এক চোরাকারবারীকে  আটক করেছে বিজিবি।
 
বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভোমরাস্থল বন্দরের তেতুলতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক রুহুল আমিন (৬৮) আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে ।

দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । 

তিনি জানান, তেতুলতলা নামক এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি চোরাচালান চক্র স্বর্ণ পাচার করবে এমন তথ্য পেয়ে ভোমরা বিওপির একটি টিম সেখানে অবস্থান নেয় । এ সময় ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইক যোগে তেতুলতলা নামক স্থান থেকে  মো. রুহুল আমিনকে আটক করা হয় । পরে তাকে তল্লাশি করে ১টি মোবাইলফোন এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ৬৬ লক্ষ ৮০ হাজার ৮শত ৮৫ টাকা। 

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে  সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে । এছাড়া  স্বর্ণের বারগুলি  সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার  কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft