বুধবার ২০ মে ২০২৬
তারেক রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৬৮৮)
বিএনপির দলীয় পতাকা হাতে প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা শ্রেণী পেশার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। 

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা এলাকা থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয়,বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। 

পরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ আব্দুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী সহ বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বৈষম্যহীন আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া দীর্ঘদিন পর বাধাহীন পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা।

পথসভায় শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। 

ফলে এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আর সব ধরনের ভাঙচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের বড় দায়িত্ব।

এরআগে তিনি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখাঁন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন,উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুর ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লা সহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft