সোমবার ২৭ জুলাই ২০২৬
নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মোহাম্মদ আলী
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৫৩৭)
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলার সবচেয়ে বড় পরিবহন শ্রমিকদের সংগঠনের নির্বাচন। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং বি-২২০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

জেলার প্রধান কার্যালয় সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল হলি চাইল্ড স্কুলে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দপুর ইউএনও নুর-ই আলম সিদ্দিকী। 

মোট ১৮টি পদের মধ্যে কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদী, দপ্তর সম্পাদক ইসরাইল গনি দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪২৬ জন ভোটারের মধ্যে ২০৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশীদ ৬১১ভোট পেয়েছেন। কার্যকরী সভাপতি পদে দেলোয়ার হোসেন বাবলু ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজুল ইসলাম হাফিজ ৭০০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তামহীদ হোসেন (দিপু) ৮৩৯ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমতাজ আলী ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিছুর রহমান ৭৩৯ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আকবর আলী নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান, প্রচার সম্পাদক পদে আবদুল্লাহ জয়, সড়ক সম্পাদক (আন্তজেলা রুট) আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যান্তরীন রুট) স্বপন হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক স্বপন হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরি সদস্য পদে ৩ জন- আইনুল হদা, শ্রী নিমাই চন্দ্র রায়, রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পরিদর্শন করেন।

আজকালের খবর/ওআর








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft