বুধবার ১৩ মে ২০২৬
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় যুবক আটক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৩ পিএম   (ভিজিট : ৬১৯)
সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।  

আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া (২৬) ঢাকা জেলার হাতিরঝিল থানার ব্যাগোটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।  

বিজিবি ও থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহলরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে এক দল বিজিবির সদস্য বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৯ এর পাশ থেকে ৩শ গজ বাংলাদেশের অভ্যান্তরে খলিশাকোঠাল সীমান্তে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৭ টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন আটক বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।

আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ-কাম শেষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আমাকে আটক করে।

এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি  বাংলাদেশি এক যুবকজে থানায় সোপর্দ করেছে।  এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের হয়েছে শুক্রবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে । 


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft