মঙ্গলবার ১২ মে ২০২৬
ইবিতে চালু হচ্ছে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:৪৪ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ৪:০২ পিএম  (ভিজিট : ৯৩০)
দেশে প্রথমবারের মতো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ নামে নতুন অনুষদের কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ অনুষদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে না। এর পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অনুমোদিত নতুন এ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৯৮৩ (সংশোধিত সংবিধি-২০১১) এর ৭(১) ‘খ’ উপ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’ একাডেমিক কাউন্সিল সভায় রিপোর্ট সাপেক্ষে উপাচার্য কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছেন। তবে ২০২৪-২৫ বর্ষে উক্ত অনুষদের অধীনে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে না বলে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোছাইন জানান, এটিই বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে। ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব নামে আর কোথাও নেই। এই অনুষদের অধীনে তিনটা বিভাগ থাকবে- ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘তুলনামূলক ধর্ম’ ও ‘মুসলিম দর্শন’। তবে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে আরও বিভাগ বাড়াতে পারে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft