সোমবার ২০ এপ্রিল ২০২৬
চাটখিলে থানার পুকুর থেকে লুট হওয়া চায়না রাইফেল জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ৬২৩)
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে চাটখিল থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে ওই রাইফেল লুট করা হয়। 

আগ্নেয়াস্ত্রটি কে বা কারা থানার পুকুরে ফেলে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাটখিল থানার পুকুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র থাকতে পারে। এরপর গতকাল বিকেলে পুলিশ ওই পুকুরের পানিতে নেমে তল্লাশি চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনা রাইফেলটি উদ্ধার হয়। পরে সেটি থানায় নিয়ে আসা হয়েছে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,গত ৫ আগস্ট থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হবে।  

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft